,

ফের বাড়লো সোনার দাম

news-image

দুই সপ্তাহ পার নাা হতেই সোনার দাম ফের বাড়লো। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ১৯৬ টাকা।বুধবার (৩ জুলাই) বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে গত ১৮ জুন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিল ৫০ হাজার ১৫৫ টাকা।বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫২ হাজার ১৯৬ টাকা।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দিন ১৪ জুন সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য এর ৩ দিনের মাথায় ১৮ জুন সংগঠনটি প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন ঘোষণা অনুযায়ী ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে বাড়ছে ২ হাজার ৪১ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮৬৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৪৪ হাজার ৮৪৮ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম অপরিবর্তিত থাকছে (২৭ হাজার ৫৮৫ টাকা)। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দামও থাকছে আগের মতোই ১ হাজার ৫০ টাকা। তবে ২৩ ক্যারেট প্লাটিনামের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ৬৩ হাজার ৮৬০ টাকা। এই পরিমাণ প্লাটিনাম এতদিন বিক্রি হচ্ছিল ৬১ হাজার ৮১৯ টাকায়।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান