,

শরীরে লিপস্টিক মাখিয়ে হিরাকে ঝু*লিয়ে রাখে অপ*রাধীরা

news-image

বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রী হিরা আক্তারের (১২) হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আ*টক করেছে। তারা হলো, ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার (২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন (১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা (১৯)। খবর : কালেরকণ্ঠ

এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেন, রাতেই বাগেরহাট পিবিআই’র একটি তদন্ত এক্সপার্ট টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানা ওসি কেএম আজিজুল ইসলাম জানান, হিরার শরীরের বিভিন্ন স্থানে লিপস্টিক মেখে রেখে ছিল তার অপরাধীরা। গলায় গামছা লাগানো, সুরতহাল রিপোর্টে এসব আলামত আমরা পেয়েছি। আজ বুধবার বেলা ১০টার দিকে হিরার পোস্ট*মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, রিপোর্ট পেলেই প্রকৃত কারণ জানা যাবে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নিজ বসতঘরে অবস্থায় ঝুল*ন্ত অবস্থায় পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারকে। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি কেএম আজিজুল ইসলাম। বি:দ্র: কিছু শব্দ ফেসবুকে ব্লক থাকায় নিউজে দেয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর