,

অবশেষে কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী

news-image

অবশেষে কংগ্রেসের সভাপতি পদ ছাড়লেন রাহুল গান্ধী। বুধবার তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। দেশটির সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এ পদে আর ফিরবেন না।

তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছি। আশা করছি শিগগির এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস। আমি এই প্রক্রিয়াতেও নেই।রাহুল গান্ধী বলেন, দলের নীতি-নির্ধারণী বডি ওয়ার্কিং কমিটির উচিত শিগগির এ বিষয়ে সভা ডেকে দলীয় প্রধান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া।

গত লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আলোচনা-সমালোচনার পর দল থেকে পদত্যাগের ঘোষণা দেন গান্ধী পরিবারের এই প্রজন্ম নেতা রাহুল। শীর্ষ নেতাদের অনুরোধে সে সময় মুখ খুলেননি তিনি। তবে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে তিনি এও বলেন, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন।এদিকে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রধান কে হবেন- তা এক সপ্তাহের মধ্যেই ঠিক করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর