,

মুসলমানরা নয়, দাঙ্গা করে বিজেপির নেতারা : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ হিন্দু-মুসলিম-খ্রিষ্টানরা দাঙ্গা করে না, দাঙ্গা করে বিজেপি – এমনই অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার হুগলী জেলার পান্ডুয়া-তে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় মমতা বলেন, ‘বিজেপি হিন্দুদের দল নয়, ওরা হিন্দু ধর্মকে বদনাম করে, আমাদের দেবতাদের অপমান করে, অসম্মান করে আর দেবতাদের রাস্তায় নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা করি না।’

তিনি বলেন, ‘আমরা ঘরের মা-আম্মাকে যেমন সম্মান করে ঘরে রাখি তেমনি দেবতাদেরও তাদের আসনে বসিয়ে পূজা করি, সম্মান জানাই। আমরা দেবতাদের মূর্তি বাইরে ফেলে দিয়ে হিন্দু-মসলমান করি না। মনে রাখতে হবে যে, হিন্দুরাও দাঙ্গা করে না, মুসলমানরাও দাঙ্গা করে না। খ্রিষ্টান, শিখ, আদিবাসীরাও দাঙ্গা করে না। দাঙ্গা করে নরেন্দ্র মোদির মতো কিছু বিজেপির নেতারা। এরা দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। এটা ওদের চালাকি, ওদের প্ল্যান।’

বিজেপিকে দাঙ্গাবাজের দল বলে আখ্যায়িত করে মমতা বলেন ‘যারা দাঙ্গা করে, যারা অত্যাচার করে, যারা সন্ত্রাস করে..যারা দেশকে ভালবাসে না..তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর