,

মাশরাফিকে নিয়ে আসিফ নজরুলের কিছু কথা

news-image

টাইগার অধিনায়ক মাশরাফিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্যাটাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপাক ড. আসিফ নজরুল।মাশরাফিকে নিয়ে কিছু কথা এমন শিরোনামে তিনি তার ফেসবুকে লিখেছেন- মাশরাফিকে ভালোবাসতো বাংলাদেশের প্রতিটি মানুষ। তিনি খুব ভাল বোলার ছিলেন, দলের প্রয়োজনে মাঝে মাঝে ভাল ব্যাট করতেন। অধিনায়ক হিসেবে চমৎকার, ব্যাক্তি হিসেবে অসাধারন।

তাকে মানুষের কাছে হেয় করা হয় আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে নয়। এটি করা হয় তাকে চরম প্রশ্নবিদ্ধ ও অন্যায় একটি নিবার্চনের সুবিধাভোগী বানিয়ে। তাকে আরেকদফা প্রশ্নবিদ্ধ করা হয় তার অপমান হয়েছে এই অজুহাতে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। এরমধ্যে একজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বিশ্বকাপ চলাকালীন সময়ে যার পরিণতিতে তিনি বিশ্বের সেরা একটি দৈনিকের শিরোনাম হন নেতিবাচকভাবে।

তিনি এখন আর সবার কাছে জনপ্রিয় নন, তাকে নিয়ে জন্ম নিচ্ছে বিভিন্ন প্রশ্ন। এসব তার খেলাকে কি মারাত্নকভাবে প্রভাবিত করেছে তার প্রতিফলন দেখলাম আমরা এবারের বিশ্বকাপে।মাশরাফির সমালোচনা হলে যারা রাগ করেন তাদের বলি, আপনাদের বরং রাগ হওয়া উচিত যারা তাকে বিভিন্ন কিছুতে জড়িয়ে তার খেলোয়াড়ি জীবনের বারোটা বাজিয়েছে তাদের উপর।

আমার আসল রাগ তাদের উপর। মাশরাফির উপর নয়। কিন্তু তাই বলে তিনি খারাপ খেললে তা বলতে পারবো না কেন? মাশরাফির সময়ে এসেছে অবসরের। তার বিভিন্ন অবদান ও খেলোয়াড়দের প্রতি তার সহমমির্তা বিবেচনা করে তাকে বরং ক্রিকেট ব্যবস্থাপনার সাথে জড়িত করা হোক।আর ভবিষ্যতে বিষবৎ রাজনীতিতে মাশরাফির মতো আমাদের সম্পদদের জড়ানোর চিন্তা বাদ দেয়া হোক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর