,

শিক্ষক আরিফ যেভাবে ধর্ষ*ণের ফাঁদে ফেলতেন ছাত্রীদের

news-image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্ল্যাকমেইল করে ২০ জনের অধিক স্কুলছাত্রী ও ছাত্রীর মাকে ধর্ষ*ণের ঘটনায় অক্সফোর্ড হাইস্কুলের লম্পট শিক্ষক আশরাফুল ইসলাম আরিফ অপ*রাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। খবর : বাংলাদেশ প্রতিদিন

আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারে উল্লেখ করা ঘটনা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন লম্পট শিক্ষক আরিফ। শিক্ষার্থীদের প্রেমের ফাঁদে ফেলে গোপনে অশ্লী*ল ভিডিওচিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় এবং শারী*রিক সম্পর্ক করতে বাধ্য করতেন তিনি। এমনকি ছাত্রীদের বিয়ে হয়ে গেলেও তাদের নিস্তার দেননি আরিফ। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে আসতেন তাদের।

২৭ জুন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অবস্থিত অক্সফোর্ড হাইস্কুল থেকে শিক্ষক আশরাফুল ইসলাম আরিফ ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, আটক শিক্ষক আশরাফুল ইসলাম আরিফের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০ জনেরও বেশি ছাত্রীকে ধ*র্ষণ এবং যৌ*ন নির্যা*তনের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যা*তন দমন আইনে মামলা করে স্কুলের নির্যা*তিত সব ছাত্রীর পরিবার এবং ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করে র‌্যাব। বি: দ্র: কিছু শব্দ ফেসবুকে ব্লক থাকায় নিউজে দেয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর