,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোপন যে তথ্য দিলেন রিফাত ফরাজী

news-image

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হ*ত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) গ্রে*ফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে বরগুনা থেকে গ্রে*ফতার করা হয়। বুধবার সকালে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ মহাপরিদর্শক শফিকুল ইসলাম ও বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এ সময় আসামি রিফাত ফরাজীকে উপস্থিত করা হয়।

সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে গ্রে*ফতার রিফাত ফরাজীর কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। এই হ*ত্যার সঙ্গে আরো অনেকে জড়িত আছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানানো যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রে*ফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনায় প্র*কাশ্যে স্ত্রী মিন্নির সামনে স্বামী শাহনেওয়াজ রিফাতকে কু*পিয়ে হ*ত্যা করে নয়ন বন্ডসহ কয়েকজন স*ন্ত্রাসী। ওই হ*ত্যাকা*ণ্ডের ঘটনার সেকেন্ড কমান্ডদাতা হলেন রিফাত ফরাজী। এ ঘটনার প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ব*ন্দুক*যুদ্ধে মা*রা গেছেন।

এদিকে এ হ*ত্যা*কাণ্ডের পরের দিন নি*হত রিফাতের বাবা ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত নি*হত নয়নসহ ৬ জন ও সন্দেহভাজন আরো ৫ জনকে গ্রে*ফতার করা হয়েছে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর