,

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা

news-image

নিউজ ডেস্ক : দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলন শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি বেইজিং বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের ভাইস ফরেন মিনিস্টার কিং গ্যাং।

পরে চীনের সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দিকে চীন সরকারের দেয়া একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটযোগে বেইজিংয়ের উদ্দেশে দালিয়ান ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

অভ্যর্থনার পর প্রধানমন্ত্রীকে মোটরশোভা যাত্রা দিয়ে দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী এখানেই অবস্থান করবেন।

বিকেলে বেইজিংয়ের লিজেনদালি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪ জুলাই সকালে এক সংবর্ধনা অনুষ্ঠান এবং গ্রেট হল অব দ্য পিপলে হিরোস মেমোরিয়ালে বীরদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।

পরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী একই জায়গায় চীনা প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজেও যোগ দেবেন।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী সিসিপিআইটিতে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য বিষয়ক এক গোল টেবিল বৈঠকে অংশ নেবেন।

৫ জুলাই সকালে চীনা গবেষণা প্রতিষ্ঠান ‘প্যানগোল ইনিস্টিটিউশন’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

পরে বিভিন্ন চীনা কোম্পানির সিইও শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সাক্ষাৎ করবেন। এছাড়া এনপিসি চেয়ারম্যান লি ঝাংশুর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বিকেলে দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং সন্ধ্যায় একই জায়গায় চীনা প্রেসিডেন্টের দেয়া এক ভোজসভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী তার চীন সফর শেষ করে ৬ জুলাই স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে চীনের রাজধানী বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পাঁচদিনের সফরে গত সোমবার চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর