,

স্বার্থান্বেষী মহল আন্দোলনের সাথে জড়িত : ছাত্রদল

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বয়সসীমা বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংগঠিত আন্দোলনের সাথে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির বিলুপ্ত কমিটির নেতারা। তারা মনে করেন, কোন স্বার্থান্বেষী মহল এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এ দাবি করেন। ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে জহির উদ্দিন তুহিন বলেন, ছাত্রদলের পুনর্গঠন প্রক্রিয়ায় এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনায় আমাদেরকে ব্যথিত ও মর্মাহত করেছে। এধরণের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত ও কারো জন্য কাম্য নয়।

তিনি বলেন, দলের অনুগত এবং বিশ্বস্ত কেউ এ ঘটনা ঘটাতে পারে বলেও মনে হচ্ছে না। এলোমেলো পরিস্থিতির কারণে সংগঠিত বিষয়ে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একই সাথে দলীয় সিধান্তের ব্যাপারে অনুগত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী পালনে অঙ্গীকার ব্যক্তি করছি।

তুহিন বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সংগঠিত বিষয়ে জড়িত নই। এরা হলেন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার কবির, জয়দেব জয়, এ এ জহির উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, মো. বায়েজীদ আরেফীন, গোলাম আজম সৈকত, মজিফুর রহমান আশিক, মো. রাসেল, কাজী মোখতার হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত গত ৩ জুন বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২০০০ সালের পরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়। এরপর বয়সসীমা উঠিয়ে দেওয়ার দাবিতে গত ১০ জুন থেকে বিক্ষোভ করে আসছেন ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর