,

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৫০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনোই প্রদেশের একটি তেলবাহী ট্যাংকারে হওয়া বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫০ জনে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে অর্ধশতাধিক। বুধবার (৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধার কাজে নিয়োজিত পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, সোমবার (১ জুলাই) প্রদেশটির আহুম্বি গ্রামে একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও বহু লোক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হতাহতদের মধ্য থেকে আরও ৪০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা এখনও আশঙ্কা জনক হওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা সামনে আরও বারতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে প্রাদেশিক পুলিশের প্রধান আলিউ বাবা বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার তেলবাহী ট্যাংকারটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তেল সংগ্রহ করতে গেলে আচমকা তা বিস্ফোরিত হয়। মূলত এতেই এত সংখ্যক লোক হতাহত হন। এ ঘটনায় আশপাশের বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অপর দিকে দেশটির ফেডারেল রোড সেফটি কমিশনের সেক্টর কমান্ডার আলিয়ু বাবা বলেছেন, ‘হতাহতদের সর্বশেষ অবস্থা দেখে মনে হয়েছে, এখান থেকে অনেকেই বাঁচবে না। তাই এই মৃতের সংখ্যা খুব শিগগিরই আরও বারতে পারে।’ সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর