,

লিবিয়ায় অভিবাসী আশ্রয়শিবিরে বিমান হামলায় নিহত ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অভিবাসীদের একটি আশ্রয়শিবিরে এক বিমান হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ৮০ জন। বুধবার (৩ জুলাই) স্থানীয় সময় ভোরে চালানো মর্মান্তিক এ হামলায় হতাহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসী। আশঙ্কা করা হচ্ছে, এতে মৃতের সংখ্যা সামনে আরো বাড়তে পারে।

দেশটির জরুরি সেবা দলের মুখপাত্র ওসামা আলি বলেছেন, ‘তাজুরায় সেই বন্দিশিবিরে অন্তত ১২০ অভিবাসী ছিলেন। যাদের মধ্যে অনেকেই বিমান থেকে ছোড়া এই বোমায় আঘাতে হতাহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ৪০টি মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, নিহতদের সংখ্যা সামনে আরও বাড়তে পারে। কেননা এখন পর্যন্ত এটি আমাদের একটি প্রাথমিক ধারণা মাত্র।’

সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা এই লিবিয়া উপকূলকেই ব্যাপকভাবে ব্যবহার করছেন। ২০১১ সালে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যার পর থেকেই তেল সমৃদ্ধ এই দেশটিতে সহিংসতা ও বিভাজন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বুধবারের এই হামলার জন্য জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেররার নেতৃত্বাধীন গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড দেশটির স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনআ) ওপর সরাসরি দায় চাপিয়েছে।

খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি দীর্ঘদিন যাবত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী ফায়েজ সমর্থিত বাহিনীর সঙ্গে তাজুরায় লড়াই করে যাচ্ছে। তাদের এই সংঘর্ষে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই ত্রিপোলির বিভিন্ন অঞ্চলে ভারি বোমা বর্ষণ করা হবে। কেননা আগের প্রথাগত পদ্ধতির যুদ্ধ এখন আরও কোনো কাজে আসছে। যদিও বুধবার বন্দিশিবিরে এই হামলার বিষয়ে লিবিয়ান ন্যাশনাল আর্মির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করা হয়নি। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর