,

এবার নতুন চলচ্চিত্রে মৌ খান

news-image

বিনোদন প্রতিবেদক : দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নিউ সেনসেশনাল নায়িকা মৌ খান। এবার নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘তুই আমার জান’। মৌয়ের বিপরীতে অভিনয় করবেন নতুন মুখ নাহিদ ইরফান।

ছবিটি পরিচালনা করবেন ‘প্রেম করবো তোমার সাথে’ খ্যাত নির্মাতা রকিবুল আলম রকিব। শুটিং-এর জন্য আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছেন মৌ।

এ ব্যাপারে তিনি বলেন, ‘‘রোমান্টিক ও সামাজিক গল্পের ছবি ‘তুই আমার জান’। এখানে আমাকে ধনীর আদুরে কন্যার ভূমিকায় দেখবেন দর্শক। একটা পর্যায়ে ছবির নায়কের সঙ্গে সম্পর্ক। এ নিয়ে নানা সংকট তৈরি হতে থাকে। দারুণ টুইস্ট আছে গল্পে। দর্শকরা ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’’

মৌ খান আরও বলেন, ‘ছবির শুটিংয়ে আমরা পুরোটিম নিয়ে আগামী ৬ জুলাই সিলেটে যাচ্ছি। সেখানে ৭-৮ দিন প্রথম লটের শুটিং হবে। এরপর ঢাকায় ফিরে হবে ছবির মহরত। বড় আয়োজনেই ছবিটির কাজের প্রস্তুতি চলছে। আপাতত নিজেকে ছবির জন্য প্রস্তুত করছি।’

চলতি বছর ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মৌ খানের। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথম চলচ্চিত্রে মৌ খানের অভিনয় বেশ প্রশংসিত হয়। এই মুহূর্তে নায়িকা ‘বান্ধব’ এবং ‘বাহাদুরী’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে গ্লামারাস মৌ খান বলেন, ‘মাঝে আরও নতুন দুটি ছবিতে কাজের ব্যাপারে অনেকটাই কথা বার্তা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই ছবির শুটিং শুরু হবে। আপাতত আমার সব ভাবনা জুড়ে তুই আমার জান ছবিটি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ