,

অভিনয়ে ফিরলেন অভিনেত্রী শখ

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৫ সালের জানুয়ারির শুরুর দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখ ও অভিনেতা নিলয়। আর ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই প্রেমের সংসারে ইতি টানেন এই দুই তারকা। এরপর থেকেই মিডিয়ায় শখের আনাগোনা নেই বললেই চলে। তবে নিলয় নিয়মিতই অভিনয় করে গেছেন।

প্রায় দেড় বছরের আড়াল ভেঙে আবারও কাজে ফিরলেন শখ। অংশ নিলেন কোরবানির ঈদের নাটকে। আজ থেকে তিনি অভিনয় করছেন নির্মাতা শেখ সেলিমের ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

শেখ সেলিম জানান, আড়াল ভেঙে শখ আবারও অভিনয়ে ফিরেছেন। মিডিয়ার জন্য এটা ভালো সংবাদ। নাটকটি নির্মাণ হচ্ছে কোরবানির ঈদের জন্য। এতে আরও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি প্রযোজনা করছেন যৌথভাবে সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর