,

নির্বাচনে ববি

news-image

বিনোদন ডেস্ক।। সাত বছর পর ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন অভিনেত্রী ববি হক। এর মধ্যে নমিনেশন পেপারও জমা দিয়েছেন। বব স্টার ফিল্মস থেকে ‘বিজলী’ ছবি নির্মাণের মাধ্যমে সমিতির সদস্য পদ লাভ করেন তিনি। সম্প্রতি দ্বিতীয় ছবি প্রযোজনার ঘোষণাও দিয়েছেন। ববি বলেন, ‘চলচ্চিত্রকে বাঁচাতে হলে অবশ্যই প্রযোজকদের হাল ধরতে হবে। এখন হাতে গোনা কয়েকজন প্রযোজক নিয়মিত ছবি প্রযোজনা করেন। তাঁদের মধ্যে আমিও একজন।

প্রযোজকরা বর্তমানে কোন পরিস্থিতিতে সময় পার করছেন, তাঁদের অসুবিধাগুলো কী তা আমি ভালো করে জানি। ফলে নির্বাচিত হলে সাধারণ প্রযোজকদের পাশে দাঁড়িয়ে তাঁদের যেকোনো সমস্যার সমাধান করতে পারব বলে বিশ্বাস আছে।’ ববি আগে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সদস্য পদে জয় লাভ করেন। ববি ছাড়াও শিল্পীদের মধ্যে এবার ড্যানি সিডাক, নাদের চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও মাসুম আজিজ নির্বাচন করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর