,

তামিমের ক্যাচ মিস, যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক।। মঙ্গলবার এজবাস্টনে রোহিতের বলটি ধরতে গিয়ে মাটিতে ফেলে দিলেন তামিম ইকবাল। ক্যাচটি ধরতে পারেননি তামিম। তার হাত ফসকে বেরিয়ে গেছে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সহজ একটি ক্যাচ। পরে ৯ রানে জীবন পাওয়া রোহিত নিজের নামের পাশে যোগ করেন আরো ৯৫ রান। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ১৮০ রান যোগ করে দলকে এনে দেন বড় সংগ্রহের ভিত। ভারতের ২৮ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে রোহিতই।

যা থেকে স্পষ্টত বোঝা যায়, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত। তাই খালি চোখে এ ম্যাচে বাংলাদেশের খলনায়ক তামিম ইকবালই। তবে একপাক্ষিকভাবে তামিমকে দোষারোপ করতে চান না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে ক্রিকেট মাঠে এমন হয়েই থাকে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না।’ এ সময় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ভালো করার আশাব্যক্ত করেন টাইগার অধিনায়ক, ‘আমরা আমাদের সেরাটা দিয়েই খেলছি। আমাদের সমর্থকরাও দুর্দান্ত। আশা করছি শেষ ম্যাচে আমরা ইতিবাচকভাবেই টুর্নামেন্টটা শেষ করতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর