,

যে গাছগুলো ঘরে রাখলে সহজেই ঘুম চলে আসবে আপনার, জেনে নিন কোথায় পাওয়া যাবে এই গাছগুলি

news-image

স্বাস্থ্য ডেস্ক।। ঘুমের জন্য মানুষ ক্ষতিকর ওষুধের শরনাপন্নও হয়ে থাকে। কিন্তু তাকে কি আর শান্তির ঘুম মেলে? বিশেষজ্ঞরা অন্য বুদ্ধি দিয়েছেন। গাছের সহায়তা নিতে পারেন। হ্যাঁ, ঘরের কিছু গাছ আছে যা কিনা ঘুম পাড়িয়ে দেয়। এগুলো বেশ অক্সিজেনও সরবরাহ করে। কাজেই দারুণ উপকারী। সবমিলিয়ে বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশ মিলবে। জেনে নিন কোন কোন গাছ আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। এগুলো বিরল কোনো গাছ নয়। যেগুলো চিনবেন না, সেগুলো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন।

ল্যাভেন্ডার : এর গন্ধ কার না ভালো লাগে? এই গাছের গন্ধ উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে আনে। এটা আপনাকে গভীর ঘুম দেয়। গবেষণায় দেখা গেছে, এই গাছ বাচ্চাদেরও ঘুম আনে।

জুঁই : দেহের ক্লান্তি দূর করে জুঁই। অতি জনপ্রিয় একটি ফুলের গাছে। এই ফুলের গন্ধ উদ্বেগের মাত্রা হ্রাস করে। প্রাণশক্তি জাগিয়ে তোলে।

স্নেক প্ল্যান্ট : নাসা জানায়, বাড়ির বাতাসকে পরিশুদ্ধ করে স্নেক প্ল্যান্ট। রাতে অক্সিজেন ছাড়ে। ফলে আরামের ঘুম আসে। এক অনাবিল শান্তি বিরাজ করে।

স্পাইডার প্ল্যান্ট : ঘরের এই গাছটি বাসাকে বিশুদ্ধ করে। সেই সঙ্গে রাসায়নিক পদার্থ দূর করে ঘর থেকে। দুর্গন্ধ শুষে নেয় স্পাইডার প্ল্যান্ট। ঘুম আনে। শান্তি দেয় বাড়িজুড়ে।

অ্যালোভেরা : ত্বকের যত্নের ক্রিম হিসাবে ব্যবহৃত হয় অ্যালোভেরা। এটা কিন্তু দারুণ ঘাম আনে। রাতে অক্সিজেন ছাড়ে এই গাছ। এর যত্নে খুব বেশি কিছু করতে হয় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর