,

বাচ্চাকে পেশাব করাতে ‘শিস’ ও চর্মরোগকে দাউদ বলা অনুচিত

news-image

নিউজ ডেস্ক : শি’আরে ইসলামকে অসম্মান করা মারাত্মক গুনাহ। এর দ্বারা অন্তর কলুষিত হয়। অন্তর হতে আল্লাহ পাকের মহব্বত ইসলামের মহব্বত ধীরে ধীরে কমে যেতে যেতে একপর্যায়ে তা বিলিন হয়ে কুফর পর্যন্ত পৌঁছায়। আল্লাহ-তা’আলা বলেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করো না।[মাইদা ২] আল্লাহ-তা’আলা নিদর্শন তথা শি’আরে ইসলামকে সম্মান করা ফরজ।

হাসান বসরী রহ. বলেন, আল্লাহর নিদর্শনাবলীর অর্থ ফরজ ওয়াজিব এবং এদের
সীমানা। [রূহুল মাআনি] নিন্মে উল্লেখিত বিষয়গুলো আমাদের সমাজে অহরহ পরলক্ষিত হচ্ছে-

* ঘর ঝাড়ু দেয়ার সময় জেনেশুনে ‘আল্লাহ’ লেখাযুক্ত কাগজকে ঝাড়ু দেয়া।[মাইদা ২]
* ‘আল্লাহ’ লেখাযুক্ত কাগজকে ময়লার ঝুড়িতে, আবর্জনার স্তুপে ফেলা। [মাইদা ২]

* চর্ম রোগকে ‘দাউদ’ বলা; বাচ্চাকে পেশাব করানোর সময় ‘শিস কর’ বলা। [মাইদা ২]

উপরোক্ত কাজগুলো কোনোভাবেই আমাদের করা উচিত নয়। ইচ্ছা বা অনিচ্ছায় হোক এসব আমাদের বর্জন করা উচিত।

প্রত্যেক নবীর প্রতি সম্মান প্রদর্শন করা ফরজ। তাই এমন কোনো কথা বা কাজ না করা জরুরি যা দ্বারা কোনো নবীর প্রতি অসম্মান, তাচ্ছিল্য ভাব ফুটে উঠে, যদিও তাতে অসম্মানের নিয়ত না থাকে। অসম্মানের নিয়ত থাকলে তো কুফর হবে।

চর্ম রোগকে দাউদ বলার দ্বারা নবী হজরত দাউদ আ. কে অসম্মান করা হয়। যা বিধর্মীদের একটি কুটচাল হতে পারে। এ থেকে বিরত থাকা আমাদের জন্য জরুরি।

বাচ্চাকে পেশাব করানোর সময় ‘শিস কর’ বলার বিষয়টিও অনুরূপ। এর দ্বারা হজরত
শিস আ. কে অসম্মান করা হয় বিধায় এটাও পরিহার করতে হবে।

চর্ম রোগকে ‘দাউদ’ বলা, পেশাব করানোর সময় ‘শিস কর’ বলার সূচনাটা সম্ভবত কোনো অমুসলিমের দ্বারা হয়েছে। আর আমরা মুসলমানরা ঈমানী গায়রতকে বিসর্জন দিয়ে ওই শব্দগুলো অহরহ ব্যবহার করছি। আল্লাহ আমাদের বুঝার তওফিক দিন। উপকারী মনে হলে পোস্টটি অবশ্যই শেয়ার করুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর