,

পাবলিক প্লেসে ধূমপান : ৮ জনকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

news-image

রাজশাহী রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করছিলেন ধূমপায়ীরা। এ অবস্থায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে আটক করে জরিমানা করা হয়েছে।তাদের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযান শেষে সহকারী কমিশনার তাসনীম জাহান বলেন, অভিযান চলাকালে তামাক নিয়ন্ত্রণ আইনের ৪-এর উপধারা-২ লঙ্ঘন করায় সাতজনকে জরিমানা করা হয়েছে।একই আইনের ৫-এর (ছ) ধারা লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে আরেকজনকে জরিমানা করা হয়েছে। এই আটজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তাসনীম জাহান আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাবলিক প্লেসে ধূমপানের ফলে ধূমপায়ী নিজে ক্ষতিগ্রস্তের পাশাপাশি তার আশেপাশে থাকা অধূমপায়ীরা সমান ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর