,

যেভাবেই হোক সে মারা গেছে; আমরা ওর লাশ দাফন দিয়েছি: নয়নের মামা

news-image

গত বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফ নামের এক যুবককে। এই হত্যার প্রধান আসামি একাধিক মামলার আসামি নয়ন বন্ড। গতরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নয়ন।

পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হওয়ায় সবার মধ্যে স্বস্তি নেমে এসেছে। এই খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করেছেন। এমনকি তাকে নিজের গ্রাম পটুয়াখালীর দশমিনায় দাফনেও আপত্তি জানায় স্থানীয়রা। নানা বাড়ি বরগুনার লোকজনও নয়নের দাফনে বাধা হয়ে দাঁড়ায়।

অবশেষে মঙ্গলবার বিকালে বরগুনার ফুলঝুড়ি ইউনিয়নের বুড়িরখাল গ্রামে নানা জয়নাল মৃধার বাড়িতে নয়নকে দাফন করা হয়।এসময় নয়নের মামা মিজানুর রহমান ভাগিনার অপকর্মের কথা স্বীকার করে বলেন, ‘আমরা শুনেছি এলাকায় ওর (নয়ন) লাশ দাফন করতে দেবে না। তাই কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে সরাসরি নয়নের নানাবাড়ি মানে আমার বাড়িতে নিয়ে এসেছি।’

নয়নের মামা বলেন, ‘ও যে কাজ করেছে সেটি নিঃসন্দেহে একটি জঘন্য কাজ। যেভাবেই হোক সে মারা গেছে; আমরা ওর লাশ দাফন দিয়েছি। এখন আল্লাহ ওর যা বিচার তা করবে।’ এর আগে বিকাল তিনটার দিকে পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেন নয়নের মামা মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর