,

১৮ বছরের মধ্যে এই প্রথম চিনতে ভুল করলেন মা শাহনাজ খুশি!

news-image

সৌম্য আর দিব্য, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি দম্পতির দুই যমজ সন্তান। যাদেরকে কখনোই আলাদাভাবে চেনা সম্ভব না। অন্তত আলাদা করে কেউ তাদের যে বুঝবে সে উপায় নেই। দুই জনের চেহারায় নেই পার্থক্য। তাই বলে মা কি চিনতে পারবেন না তা কি হয়? না এটা হয় না। মা ঠিকই চিনে ফেলেন কে সৌম্য আর কে দিব্য। কিন্তু ক’দিন আগে সৌম্য’র ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর ১৮ বছরের মধ্যে প্রথম ভুলটা করে ফেললেন। নিজেই সোশ্যাল হ্যান্ডেলে সে কথা জানালেন খুশি।

শাহনাজ খুশি বলেন, আমার সৌম্য বাবন টার ডেঙ্গুজ্বর হয়েছিল। ডেঙ্গু জ্বর চলে গেলেও বেশ লম্বা সময় একই যত্নে(খেয়ালে) রাখতে বলেছে চিকিৎসক। ঔষধ তেমন কিছু না,এন্টাসিড/এলার্জি/আর মাল্টি ভিটামিন। ১ মাস চলবে। সে মতো সকাল থেকেই আমি যত্ন শুরু করি,সবাই উঠার অনেক আগেই বড় এক গ্লাস ভর্তি শরবত আর এন্টাসিডটা দিই।

তিনি বলেন, শুরু থেকেই তারা বছরে ১০ মাস আমাদের সাথে ঘুমায়,অসুস্থ হওয়াতে সে অধিকার আরও বেড়েছে। আমি আজ সকালে যথারীতি একজনকে গভীর ঘুম ভেঙে ডেকে তুলে বসিয়ে হাতে শরবত আর ঔষধ দিলাম। প্রথমে চোখই খোলে না,পরে সে প্রচণ্ড বিরক্ত হয়ে বললো,মা! আমি সৌম্য না,দিব্য প্লিজ!

শাহনাজ খুশি বলেন, ওদের বাবা ছোট বেলায় থেকে প্রায় চিনতে না পারার ভুল করে! কিন্তু আমি না! ১৮ বছরে আজ আমি প্রথম এ ভুল করলাম। অনেকক্ষন বোকা হয়ে বসে থাকলাম,মনে হল সৃষ্টির এক অদ্ভুত অধ্যায় সৃষ্টি এবং বহন করছি আমি!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর