,

এমন কীর্তি গড়লেন সাকিব, যেটি নেই বিশ্বকাপ ইতিহাসে আর কারও

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ পারফরম্যান্সে এবারের বিশ্বকাপকে যেন নিজের করে নিচ্ছেন সাকিব আল হাসান। সেই পথচলায় এবার গড়লেন এমন এক কীর্তি, যেটি নেই ইতিহাসে আর কারও। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ রান ও ১০ উইকেটের ‘ডাবল’ অর্জন করলেন বাংলাদেশের অলরাউন্ডার।

যেভাবে এগোচ্ছিলেন সাকিব, রেকর্ডটি ছিল কেবল সময়ের ব্যাপার। ১০ উইকেট হয়ে গিয়েছিল আগেই। রান ৫০০ ছুঁতে মঙ্গলবার বার্মিংহামে ভারতের বিপক্ষে ম্যাচে প্রয়োজন ছিল ২৪ রান। সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন অনায়াসেই। এবারের আসরে ষষ্ঠবার পেরিয়ে গেছেন পঞ্চাশও।

তার আগে বল হাতে নিয়েছেন আরেকটি উইকেট। এক আসরে ৫০০ রানের পাশাপাশি সর্বোচ্চ উইকেটের আগের রেকর্ড ছিল তিলকরত্নে দিলশানের। ২০১১ আসরে শ্রীলঙ্কার ওপেনার রান করেছিলেন ৫০০, অফ স্পিনে নিয়েছিলেন ৮ উইকেট। এছাড়া ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছিলেন শচিন টেন্ডুলকার, ১৯৯৬ বিশ্বকাপে ৫২৩ রানের পাশে উইকেট ছিল ২টি। এবারের আসরে ৫০৪ রান করা অ্যারন ফিঞ্চ এখনও পর্যন্ত নিয়েছেন ১ উইকেট।

এক আসরে ৫০০ রান করা আর কেউ পাননি কোনো উইকেট। সাকিবের আগে এক আসরে ১০ উইকেট নেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন নিল জনসন। একসময় ব্যাটিং ও বোলিং, দুটিই ওপেন করতেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। ১৯৯৯ বিশ্বকাপে উইকেট নিয়েছিলেন ১২টি, রান করেছিলেন ৩৬৭। ২০১১ বিশ্বকাপে ম্যান অব দা টুর্নামেন্ট হওয়া যুবরাজ সিং উইকেট নিয়েছিলেন ১৫টি, রান করেছিলেন ৩৬২।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর