,

অল্পের জন্য শীর্ষে ওঠা হলো না সাকিবের

news-image

ভারতের রোহিত শর্মাকে পেছনে ফেলে ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারলেন না সাকিব আল হাসান। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন রোহিত। সাত ম্যাচে রোহিতের রান ৫৪৪। ভারতের বিপক্ষে ৬৬ রান করেন সাকিব। ৭ ম্যাচে এখন সাকিবের রান ৫৪২।

বর্তমানে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাকিব । ৫১৯ রান নিয়ে ডেভিড ওয়ার্নার আছে তৃতীয় স্থানে। আর ৫০৪ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন ওয়ার্নারের সতীর্থ অ্যারন ফিঞ্চ। ৪৭৬ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট।

এবারে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান করেন সাকিব। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১২১ ও ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করেন। আফগানিস্তানের বিপক্ষে খেলেন ৫১ রানের ইনিংস। আর ভারতের বিপক্ষে ৬৬ রান করেন। মাত্র ২ রানের জন্য আবার শীর্ষস্থান পুনরুদ্ধারে ব্যর্থ হন সাকিব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর