,

চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে শ্রমিকলীগ ও জাসদ সভাপতি গ্রেফতার

news-image

আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতিসহ ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। সিদ্ধিরগঞ্জ থানার দুইটি চাঁদাবাজি মামলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, সিদ্ধিরগঞ্জ থানা জাসদ (ইনু) সভাপতি মাসুদুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস মোল্লা ও জহিরুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে ৭ হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা প্রতিদিন পরিবহন খাত থেকে ২০ হাজার টাকা ও ফুটপাত থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করতো বলে জানা যায়।

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত দুইটি চাঁদাবাজি মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবত পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজি করে আসছিল। প্রতিদিন হাজারের উপরে ইজিবাইক থেকে তারা চাঁদা আদায় করতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর