,

দ্রুত প্রেম থেকে দ্রুত বিয়ে, দুই বছরও টেকেনি সংসার

news-image

প্রথমে প্রেম। এরপর দ্রুত বিয়ে। তার থেকেও তাড়াতাড়ি বিচ্ছেদ। এ যেন এক সময়ে বলি তারকাদের প্রতিদিনের কাহিনি হয়ে উঠেছিল। এমনই কিছু তারকাদের বিয়ের কাহিনিতে নজর থাকবে যাদের বিচ্ছেদও হয়েছিল তাড়াতাড়ি।নেপালি ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেছিলেন মনীষা। ২০১২ সালে মাত্র দু’বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় মনীষা আর সম্রাটের। এমনকি ফেসবুকে মনীষা লেখেন, ‘আমার স্বামীর থেকে বড় শত্রু আর আমার কেউ নেই।’

বিয়ের কথা কখনও জনসমক্ষে আনেননি মল্লিকা শেরাওয়াত। তবে ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই ২০০০ সালে বিমানচালক কর্ণ সিংহ গিলকে বিয়ে করেছিলেন মল্লিকা। সিনেমায় নিজের কেরিয়ার গড়বেন বলে পরিবারকে সময় দিতে পারবেন না। এই কারণ দেখিয়ে বিয়ের এক বছরের মধ্যেই কর্ণের সঙ্গে ডিভোর্স হয়ে যায় মল্লিকার।

বিয়ের এক বছরের মাথায় শ্রদ্ধা নিগমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় করণ সিংহ গ্রোভারের। তার পরে কর্ণ বিয়ে করেন জেনিফার উইঞ্জেটকে। কিন্তু জেনিফারের সঙ্গেও দু’বছর পরে ডিভোর্স হয়ে যায় কর্ণের। পরে বিপাশা বসুকে বিয়ে করেন কর্ণ।

শ্বেতা রোহিরা নামের একজনকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। এক বছরের মাথায় ডিভোর্স হয়ে যায় দু’জনের। আর তার পরেই রটনা রটে ইয়ামি গৌতমের সঙ্গে ডেট করছেন পুলকিত।বিগ বস হাউসের ভিতরেই টেলিভিশন তারকা সারা খান আর আলি মার্চেন্ট বিয়ে করেছিলেন। মাত্র দু’মাস টিকেছিল সেই বিয়ে। আর আলি বলেছিলেন, ‘এটা আমার জীবনের একটা ভুল পদক্ষেপ।’

অমিতাভ আর রেখার সম্পর্কের কথা বলিউডে কান পাতলেই শোনা যায়। তবে মুকেশ আগরওয়াল নামে দিল্লির এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন রেখা। কিন্তু সে বিয়ে টেকেনি বেশিদিন। বিয়ের এক বছরের মাথায় আত্মঘাতী হন মুকেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর