,

কেকের মধ্যে পচা ডিম, ময়লা তেলে ভাজা হচ্ছে খাজা!

news-image

চট্টগ্রামের হাটহাজারী সদরের একটি বেকারিতে অভিযান চালিয়ে পচা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে বেকারিটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌর এলাকার আব্বাসিয়া পুল এলাকায় নিউ বিবাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও রুহুল আমিন বলেন, বেকারিটিতে গিয়ে আমি হতবাক হয়ে যাই। পচা ডিম যা তিন দিন আগে ভেঙে রাখা হয়েছে। এক সপ্তাহ আগের দুর্গন্ধময় খামি দিয়ে বানানো হচ্ছে কেক। পচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হচ্ছে বাটার বন। কালো রঙের ময়লা তেল দিয়ে ভাজা হচ্ছে খাজা। এ কারখানায় উৎপাদিত খাবার মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই বেকারির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। তবে মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর