,

মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, লাইভ দেখুন একমাত্র এই লিঙ্কে

news-image

বাংলাদেশের মাথায় ওপর ৩১৫ রানের বড় লক্ষ্য। তবে বুঝে-শুনে খেললে এজবাস্টনে এই রান তাড়া করা অসম্ভব নয়। বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং সৌম্য সরকার সাবধানী শুরু করেন। এরপরই সেট হয়ে আউট হন তামিম ও সৌম্য। দলকে ভরসা দেওয়া মুশফিকও পরে ফিরে যান। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ।

বাংলাদেশ ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১২৭ রান। তামিম ইকবাল ফিরেছেন ২২ রান করে। সৌম্য সরকার ৩৩ রানে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাকিবের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন মুশফিক। তিনি করেন ২৪ রান। সাকিব আল হাসান খেলছেন ৪৩ রানে। তার সঙ্গী লিটন দাস।

এর আগে ভারত ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে। দলের হয়ে রোহিত শর্মা খেলেন ১০৪ রানের ইনিংস। বিশ্বকাপে রোহিতের এটি চতুর্থ সেঞ্চুরি। তার ওপেনিং সঙ্গী কেএল রাহুল খেলেন ৭৭ রানের ইনিংস। এছাড়া ঋষভ পান্তের ব্যাট থেকে আসে ৪৮ রান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর এ ম্যাচে ৫৯ রান খরচা করে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার চতুর্থ পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। এর মধ্যে ভারতের বিপক্ষে তিনবার পাঁচ উইকেট নিলেন বাঁ-হাতি এই পেসার। সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং রুবেল হোসেন নেন একটি করে উইকেট।  খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর