,

মোস্তাফিজ পাঁচ উইকেট পেলে জিতে যায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক।। আবারো ৫ উইকেট! তবে কি জিতে যাবে বাংলাদেশ? মোস্তাফিজের অতীত পরিসংখ্যান ইতিহাস তো এটাই বলছে। যেই ম্যাচে মোস্তাফিজ ৫ উইকেট শিকার করেন সেই ম্যাচে জয় বাংলাদেশেরই হয়।

আর সেটা যদি হয় ভারতের বিপক্ষে তাহলে জয় টাইগারদের সম্ভাবনার মাত্রা আরো বেড়ে যায়। কারণ ২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে মোস্তাফিজ যথাক্রমে ৫ ও ৬টি করে উইকেট শিকার করেন। দুটি ম্যাচেই জয় পায় বাংলাদেশ।

আজও সেই ভারত, শিকারও করলেন ৫ উইকেট। আজো কি সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? একই বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেও ৫ উইকেট শিকার করে দলকে জিতিয়ে ম্যাচ জয়ের নায়ক হন মোস্তাফিজ।

ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করলেন কার্টার মাস্টার। যার মধ্যে প্রথধম তিন বারই জয় পায় বাংরাদেশ। দীর্ঘ দুই বছর পর আবারো ৫ উইকেট পেলেন এই পেসার। আর তা বিশ্বকাপের মতো আসরে। যখন দলের ম্যাচটি জয় ছাড়া বিকল্প চিন্তা নেই।

উল্লেখ্য, বিশ্বকাপের ৪০তম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ ওভারে ১ মেডেনসহ ৫৯ রান দিয়ে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক ও মোহাম্মদ সামিকে আউট করে ৫ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের