,

কবর দেয়ার পর বাড়ি ফিরে এল ‘মৃত চাষি’!

news-image

মানসিক সমস্যার কারণে ঘর ছেড়েছিলেন এক ব্যক্তি। তারপর পনেরদিনেরও খোঁজ মেলেনি তার। এরপর একই এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। যেটিতে পচন ধরায় ওই ব্যক্তির লাশ ভেবে কবর দেয় নিখোঁজ শিবান্না (৪৫) এর পরিবার। কিন্তু দেখা যায় কদিন বাদেই ফিরে আসে ওই ব্যক্তি। তার পড়নে রঙিন পোষাক। সেই পোশাকের সঙ্গে এই মরদেহে থাকা পোশাক কোনোভাবেই মিল পাওয়া যায়নি।এ ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের হাসান তালুকের সালাগামের সংঘ গ্রামে।

স্থানীয় পুলিশ জানায়, অপরিচিত এক মরদেহ দেখে বোঝার উপায় নেই যে এটাই শিবান্না। পরিবার ভুল করতেই পারে। এই ভেবে শিবান্নার স্ত্রী ও পরিবারকে চাপ দেন। ওই দিন সেই মরদেহ গ্রামে এনে মাটিতে কবর দেয়া হয়। শ্রাদ্ধের দিন ঠিক করে, শিবান্নার নামে কার্ড ছাপিয়ে আত্মীয়দের নিমন্ত্রণও করেন তার বাবা।অনুষ্ঠানের শেষ হতেই পরিবার জানতে পারে, ৪৫ বছর বয়সী শিবান্না বেঙ্গালুরুতে এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। তাকে আনতে সেখানে পুরো পরিবার চলে যায়।

প্রথমে বিষয়টি মানতে নারাজ হলেও পরে শিবান্নাকে মেনে নেয় গ্রামবাসীরা। পরিবারও আপনজনকে পেয়ে বেশ খুশি।কিন্তু পুলিশের কাছ থেকে যার মরদেহ এনে কবর দেয়া হয়েছিল সেই ব্যক্তির খোঁজ মেলেনি এখনও। সেই দেহ আসলে কার, সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর