,

চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক।। সিলেটের জকিগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে হাসান আহমদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হাসান। গ্রেফতার হাসান উপজেলার মানিকপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, নির্যাতিত তরুণী বাদি হয়ে সোমবার রাতে জকিগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন । মামলায় উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুরে বাড়িতে লোকজন না থাকায় চাচাতো ভাই ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, হাসান অভিযোগের সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর