,

টাকা নেই বলায় আইসিইউ’র জীবিতকে মৃ*ত ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দাফনের প্রস্তুতি শেষ। আইসিইউতে থাকা দুর্ঘটনার রোগী ২০ বছর বয়সী ফোরকানকে মৃ*ত বলে ঘোষণা করার পর হাসপাতাল থেকে নিয়ে আসা হলো বাড়িতে। তবে এরপরই রীতিমতো শোরগোল বাঁধল। অ্যাম্বুলেন্স থেকে ফোরকানকে বের করার সময় আচমকা নড়ে উঠতে দেখা গেল তাঁর দেহ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের।

মুহূর্তে বদলে গেল পরিবেশ। শোকে মূহ্যমান এলাকা হয়ে উঠল উত্‍‌ফুল্ল। দাফনের প্রস্তুতি বাদ দিয়ে অবিলম্বে ফুরকানকে নিয়ে উত্তরপ্রদেশের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ছুটল তাঁর পরিবার। সেখানে গিয়ে দেখা গেল তখনও তরতাজা ছেলেটির শরীরে প্রাণ ধুকপুক করছে। সঙ্গে সঙ্গে দেওয়া হল অক্সিজেন সাপোর্ট।

২১ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্‍‌সা চলছিল ফুরকানের। তার দাদা মহম্মদ ইরফানের অভিযোগ, ‘হাসপাতালে ওকে আইসিইউতে রাখা হয় আর প্রতিদিন বড় অঙ্কের চার্জ নিতে থাকে ওরা। আমরা ৭ লাখ টাকা দিয়েছি। যখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানালাম আমাদের আর টাকা নেই, তখন সোমবার ওরা ফুরকানকে মৃ*ত বলে ঘোষণা করল ‘

তিনি আরও বলেন, ‘ওকে বাড়ি আনার পর পরিবারের একজন লক্ষ করে ফুরকানের শ্বাস চলছে। কয়েকজন ওর হাত-পা নড়তেও দেখলেন। তখনই ওকে হাসপাতালে ভর্তি করি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর