,

সেঞ্চুরির পর রোহিতকে ফেরালেন সৌম্য

news-image

তখনও দুই অঙ্কে পৌঁছাননি। দলীয় রানও ছিল মাত্র ১৮। এমন সময়ে রোহিত শর্মার মতো একজন দুর্ধর্ষ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর সুযোগ। আর সেই সুযোগই মিস কছেন তামিম ইকবাল। মুস্তাফিজের করা ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে সহজ ক্যাচ মিস করেন তিনি। আর জীবন পেয়েই ভয়ঙ্কর হয়ে ওঠেন রোহিত। তুলে নেন সেঞ্চুরিও।

শেষ পর্যন্ত দলীয় ১৮১ রানে ভাঙে ওপেনিং জুটি। সৌম্য সরকারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রোহিত। আউট হওয়ার আগে ৯২ বল থেকে সাতটি চার ও পাঁচটি ছক্কার মারে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে আরেক ওপেনার লোকেশ রাহুলও হাঁটছেন সেঞ্চুরির দিকে। দ্বিতীয় তার সঙ্গী ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৩০ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ১৮১ রান।

এর আগে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাস্ট উইন ম্যাচে হেরে শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। বার্মিংহ্যামের এডবাস্টনে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই। কারণ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। সাত ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। অপরদিকে গত রবিবার ভারতকে হারানোর পর ৮ ম্যাচ থেকে ইংল্যান্ডের পয়েন্ট এখন ১০।

সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে আজ ভারত ও শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে। তাতেও শেষ হবে না, তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দিকেও। সেই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে দুই ম্যাচ জিতেও লিগ পর্ব থেকে ঘরে ফিরতে হবে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের