,

কিশোরীকে গণধর্ষনের ঘটনায় ৩ আসামীর জবানবন্দি

news-image

খায়রুল আলম ,খুলনা : খুলনা মহানগরীর পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনী এলাকায় কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় ৩ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার (০১ জুলাই) বিকেলে মুখ্য খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরিকুল ইসলাম এ জবানবিন্দ রেকর্ড করেন। এছাড়া গ্রেফতার হওয়া আরো ২ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এই মামলায় এজাহারভূক্ত ৯ আসামীর মধ্যে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আসামী নুরুন্নবী আহমেদ (১৮), শেখ শাহাদাৎ (২০) ও মঈন হোসেন হৃদয় (২০) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এছাড়া অপর দুই আসামী রাব্বি হাসান পরশ (২১) ও মাহমুদ হাসান আকাশ (২১) কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মূল আসামী শান্ত বিশ্বাসসহ অন্যাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি জানান, আসামীদের সকলকে কারাগারে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হয়েছে। রিমান্ডের শুনানী বুধবার অনুষ্ঠিত হবে।
এর আগে বান্ধবীর মাধ্যমে পল্লীমঙ্গল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর পরিচয় হয় মামলার মূল আসামী শান্ত সাথে। পরিচয়ের সূত্র ধরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বন্ধু নুরুন্নবীর বাসায় শান্ত শনিবার (২৯ জুন) বিকেলে ওই স্কুল ছাত্রীকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটির কান্নাকাটিতে আশেপাশের লোকজন ও সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডেকিলে কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। কিশোরীর বোন বাদী হয়ে রোববার (৩০ জুন) অভিযোগে ৯জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩জনকে আসামী করে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর