মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী গৌরীকে বোরকা পরে নামাজ আদায় করতে বলেছেন শাহরুখ!

news-image

অনেক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন শাহরুখ খান ও গৌরী খান। তাদের সুখের সে সংসারে জন্ম নিয়েছে তিন সন্তান। আরিয়ান, সুহানা ও আব্রাম।শাহরুখ-গৌরী দম্পতি এখন অনেকের কাছেই এক অনন্য উধাহরণও বটে। একটি হিন্দু মেয়েকে বিয়ে করে এতোটা বছর পার করেছেন বলিউড বাদশা! কিন্তু তাদের ভালোবাসায় এতোটুকুও চিড় ধরতে দেখা যায়নি। বরঞ্চ ভালোবাসার নৌকায় চড়ে এক বিশাল সমুদ্র পার করে ফেলেছেন দুজন।

এটা কারো অজানা নয়, তবে প্রশ্ন অন্য খানে। আচ্ছা কখনো কি ধর্ম নিয়ে বিবাদে জড়াননি শাহরুখ-গৌরী? নাকি জড়িয়েছিলেন কিন্তু সেটা প্রকাশ পায়নি। শাহরুখ-গৌরীর পরিবারও কি তাদের এ বিষয়টি নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন তুলেছিলেন? এমন আরো অনেক প্রশ্নই হয়তো তাদের ভক্তদের মাঝে উকি মারে।সম্প্রতি কিং খানের বহুদিন আগের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। আর সেই সাক্ষাৎকারে জানা গিয়েছে শাহরুখ এবং গৌরী খানের ধর্ম বিষয়ক মন্তব্য।

বেশ কয়েক বছর আগে শাহরুখ খান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নাকি গৌরী খানকে একবার বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলেন! আর তাতেই গৌরীর আত্মীয়-স্বজনদের মাঝে সৃষ্টি হয়েছিল এক মিশ্র প্রতিক্রিয়া। বলা হচ্ছে শাহরুখ-গৌরীর বিয়ের রিসেপশন পার্টির কথা। ওই দিন শাহরুখ এবং গৌরীর বিয়ে নিয়ে গৌরী খানের আত্মীয়-স্বজনদের ধারণা ছিল এবার হয়তো গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হয়তো গৌরী নাম থেকে আয়েশা নামে পরিচয় দেবেন নিজেকে।

শাহরুখ খানের ওই সাক্ষাৎকারে জানা যায়, তাদের রিসেপশনের দিন গৌরীর বাবার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন এসেছিল। আর তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন একটা বলছিলেন। আর তখন কিং খান নাকি তাদের সঙ্গে খানিকটা রসিকতায় মজে উঠেছিলেন। ওই আত্মীয়দের ভুল বোঝাতে শাহরুখ গৌরীকে বলে উঠেছিলেন গৌরী তাড়াতাড়ি বোরকা পরে নাও। আমরা এক সঙ্গে নামাজ আদায় করবো। আর তাতেই ওই পাঞ্জবী অতিথিরা অবাক হয়েছিলেন! কিন্তু পরে তারা জানতে পারেন বিষয়টি পুরোপুরিই শাহরুখ খানের একটি মশকরা ছিল।

বিষয়টি নিয়ে ওই সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছিলেন, ‘আমার মনে আছে আমাদের রিসেপশনের দিন গৌরীর পরিবারের সবাই উপস্থিত ছিলেন। তাদের পাঞ্জবী কিছু আত্মীয়ও এসেছিলেন। তারা ধারণা করেছিলেন আমি মুসলিম বলে হয়তো গৌরীকেও এই ধর্ম গ্রহণ করতে বাধ্য করবো।

হয়তো গৌরীর নামও পরিবর্তন করবো। তারা যেন পাঞ্জবী ভাষায় ফিসফিস করে কি বলা বলি করছিলেন। তাতে আমার মনে হয়েছিল তাদের সঙ্গে একটু রসিকতা করতে পারলে মন্দ হয় না। যে চিন্তা সেই কাজ! আমি ওনাদের সামনে গৌরীকে বোরকা পরে নামাজ আদায় করতে বলেছিলাম। তাতে তারা ভীষণ অবাক হয়েছিলেন।’

শাহরুখ আরো বলেছেন, ‘সত্যিই ওই দিনটির কথা মনে পড়লে আমি নিজের অজান্তেই হেসে ফেলি। কারণ ওই দিনের স্মৃতি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ওই দিনটিকে কখনোই ভুলবো না। তবে এটাও সত্যি যে, তাদের বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার মাঝে ধর্মকে টেনে আনা ঠিক নয়। হয়তো সফলও হয়েছিলাম। হয়তো তারা আর কখনোই এমনটা মনে করবেন না।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক