,

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

news-image

সাভার প্রতিনিধিঃ সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় সোমবার রাতে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন- সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোহসিন বাবু, মঞ্জু রহমান ও খোকন।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, কয়েকদিন আগে ব্যাংকটাউন বটতলা এলাকায় মোহসিন বাবুসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয়ে রাজিবুল রহমান নামে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। পরে সোমবার দিবাগত রাতে মোহসিন বাবুসহ পাঁচ যুবক আবারও ওই ফার্মেসিতে গিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে মোহসিনসহ তিনজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের সাথে থাকা দুই যুবক পালিয়ে যায় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।এলাকাবাসীর অভিযোগ, আটক তিন যুবক বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর