সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের ম্যাচে বাংলাদেশ ও ভারতের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে উদ্দীপ্ত বাংলাদেশ। এজবাস্টন স্টেডিয়ামে মঙ্গলবার খেলাটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। সেমিফাইনালের লড়াইতে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। আর সমালোচনা মাড়িয়ে এ ম্যাচেই শেষ চার নিশ্চিত করতে চায় বিরাট কোহলি বাহিনী।

শেষ পর্যায়ে এসে জমে উঠেছে পয়েন্ট টেবিলের সমীকরণ। শেষ চারে জায়গা করে নিতে চূড়ান্তে লড়াইতে পাঁচ দেশ।

সেমিফাইনালের পথে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। সাত ম্যাচের পাঁচটি জয়, একটি হার ও একটি পরিত্যক্তে ১১ পয়েন্ট ধোনি-রহিতদের।

বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শেষ চার। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও, ব্যাটিং-বোলিং নিয়ে চিন্তার কিছু নেই ভারতের। রোহিত শর্মা-বিরাট কোহলির ব্যাটে রান আসছে নিয়মিত। পেস অ্যাটাকে ভীতি ছড়াচ্ছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। স্পিনেও কুলদীপ জাদবের যোগ্য সঙ্গী যুববেন্দ্র চাহাল।

বিপরীতে কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারলেই বিদায় এ শঙ্কা নিয়ে ভারত বাধা টপকানো কৌশল আঁটতে বিভোর টাইগাররা। বার্মিংহামের এই মাঠে হাই-স্কোরিং পিচে ছন্দ থাকতে হবে তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকারের উইলো।
প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনা নস্যাৎ করতে হবে সাকিব আল হাসানকে। ইনজুরি কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ফেরার সম্ভাবনাও ইতিবাচক। যদিও মাঠে নামার আগ পর্যন্ত ফিটনেস টেস্টই বলে দেবে অভিজ্ঞ এই ব্যাটসম্যান থাকছেন কি না। সেক্ষেত্রে ব্যাট হাতে দেখা যেতে পারে সাব্বির রহমান অথবা মোহাম্মদ মিঠুনকে।

আর শত্রুর রানের চাকায় ব্রেক কষতে হবে মুস্তাফিজুর রহমান-মোহাম্মদ সাইফউদ্দিনদের। একাদশে বোলিং আক্রমণে পরিবর্তনও দেখা যেতে পারে। যোগ হতে পারে রুবেল হোসেনের পেস শক্তি। বেঞ্চ গরম করতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

ফিল্ডিংয়ে নিখুঁত না হলেও চড়া মূল্য গুণতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে। সঙ্গে বড় সংগ্রহ অথবা পাহারসম রান তাড়া করার মানসিকতা নিয়েই ২২ গজের যুদ্ধে অবতীর্ণ হতে হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব/রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুগবেন্দ্র চাহাল/ ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী