,

নয়ন বন্ড নিহত, যা বললেন মিন্নি

news-image

বরগুনা প্রতিনিধি : স্বামীর হত্যাকাণ্ডের পর মূল হোতা নয়ন বন্ড গ্রেফতার না হওয়ায় তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন আয়েশা সিদ্দীকা মিন্নি।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ড নিহত হয়েছেন। এ খবর শুনে তিনি বলেন, স্বামী হত্যার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা। তবে এখন অনেকটা শঙ্কা কেটেছে। মিন্নির দাবি, স্বামী হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের যেনো বিচার হয়।

মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার পুলিশ লাইনের ২ নম্বর ওয়ার্ডের তার বাবার বাসায় এভাবেই বলছিলেন নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দীকা মিন্নি।

তিনি বলেন, প্রকাশ্যে দিবালোকে চোখের সামনে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে। চিৎকার করে সাহায্য চেয়েছি, কেউ এগিয়ে আসেনি।

তিনি বলেন, বন্দুকযুদ্ধে খুনি নয়ন বন্ড মারা গেছে। আমি চাই আমার স্বামী হত্যায় যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হোক। সবার ফাঁসি চাই আমি।

‘আমি নিজের এবং আমার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আজ নয়ন মারা যাওয়ায় আমি নিজেকে হালকা মনে করছি।’

গোপন তথ্যের ভিত্তিতে ভোর রাত ৪টার দিকে বরগুনা সদর থানার পুলিশ নয়ন বন্ডকে গ্রেফতারের জন্য পূর্ব বুড়ির চর গ্রামে যায়। ওই গ্রামের খলিল মাস্টারের বাড়ির সামনে গেলে নয়ন বন্ড ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নয়ন নিহত হন। হামলায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়াসহ চার পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় প্রকাশ্য কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বাংলানিউজ
https://youtu.be/bT65zmrdNa0

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর