,

আত্মবিশ্বাস রাখতে হবে টাইগারদের

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের বিশ্বকাপ মিশন বাংলাদেশ শুরু করেছে জয় দিয়ে। আমি বলবো, এরপর প্রতিটি খেলা ঘিরেই ছিল টানটান উত্তেজনা। আজ বাংলাদেশ-ভারতের খেলা। খুবই গুরুত্বপূর্ণ একটি খেলা। গুরুত্বপূর্ণ খেলা বলবো এই কারণে, বাংলাদেশ-ভারত খেলার সময় দেশজুড়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। যদিও এ নিয়ে অনেক নেতিবাচক কথাও শোনা যায়। তাছাড়া ভারত-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছে, বিগত ম্যাচটি ভারত ইচ্ছে করে হেরেছে। ফলে ইংল্যান্ড পয়েন্ট তালিকায় বাংলাদেশ থেকে এগিয়ে থাকলো।

যাই হোক, এসব নিয়ে তর্ক-বিতর্ক করতে চাই না। প্রতিটি খেলাই রোমাঞ্চকর। বিশ্বকাপের এবারের মিশনে বাংলাদেশ খুব ভালো খেলছে। যার প্রমাণ এরই মধ্যে আমরা পেয়েছি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একমাত্র দল, যারা তিনশ’র বেশি রান করে জিতেছে। তাহলে কেন দলের সাফল্য নিয়ে আশাবাদী হবো না?

আমার বিশ্বাস, বাংলাদেশ আজ জিতবে। যে যাই বলুক না কেন আমার মনে হচ্ছে, বাংলাদেশ ভারতকে হারাবে। বাংলার টাইগারদের সেই আত্মবিশ্বাস আছে। আমি তো স্বপ্ন দেখি, বাংলাদেশ সেমিফাইনালের ধাপ পার করেছে। শুধু আত্মবিশ্বাস রাখতে হবে।তাহলে দেখবেন, শেষ হাসিটা আমরাই হাসব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ