,

কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়

news-image

নিউজ ডেস্ক।। পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামের এক বখাটে। সোমবার বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। বখাটে শহিদুল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কারী বাড়ির সামসুল হকের ছেলে।

ছাত্রীর বাবা সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধা জানান, আমার মেয়ে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে বাসায় যাওয়ার পথে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বখাটে শহিদুল। সে বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে কলেজে ও প্রাইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে প্রস্তাব প্রত্যখ্যান করায় শহিদুল ক্ষিপ্ত হয়ে এ হামলা করে পালিয়ে যায়।

আহত কলেজছাত্রীর নানা মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদার জানান, বখাটে শহিদুল আমার নাতনিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করায় আমি বাদী হয়ে গত ২ মে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করি।

মহিউদ্দি আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক তার কলেজের ছাত্রীর উপর এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, এ ঘটনায় ওই বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ হামলার ঘটনা সরোজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর