,

অবহেলা করবেন না ডায়াবেটিসের যে উপসর্গগুলি

news-image

স্বাস্থ্য ডেস্ক।। ডায়াবেটিস একটি পরিচিত সমস্যা। সাধারণত দুই ধরণের ডায়াবেটিস দেখা যায়। একটা টাইপ ওয়ান ,আরেকটি টাইপ টু ডায়বেটিস।এ দুটির মধ্যে টাইপ টু’তে আক্রান্তর সংখ্যাই বেশি। সাধারণত পরিমিত খাদ্যাভাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। কেউ টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হলে কিছু উপসর্গ প্রকাশ পায়। যেমন-

১. টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তখন কিডনি শরীর থেকে অতিরিক্ত সুগার বের করার চেষ্টা করে। তখন প্রসাবের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে রাতের বেলা এ প্রবণতা বাড়ে। ২. অতিরিক্ত প্রসাবের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দেয। তখন বারবার পানি পিপাসা পায়।

৩. টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরের শক্তি কমে যায়। তখন মাথা ঘোরা, দুর্বল লাগা, অতিরিক্ত ক্লান্তি বোধ ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ৪. টাইপ টু ডায়াবেটিস হলে হজমশক্তি ভেঙে যায়। তখন বারবার খিদে পায়। ৫. রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেয়।

৬. টাইপ টু ডায়াবেটিস হলে রক্ত সরবরাহে সমস্যা হয়। তখন যেকোন ক্ষত সারতে দীর্ঘ সময় লেগে যায়।ফাঙ্গাল সংক্রমণও বেড়ে যেতে পারে। ৭. টাইপ টু ডায়াবেটিসের কারণে হাত বা পায়ে অবশ ভাব হতে পারে। উৎস : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর