,

মহরে ফাতেমির বর্তমান পরিমাণ

news-image

আমিন মুনশি : বিয়েতে অধিকাংশ অভিভাবক চান মহরে ফাতেমি নির্ধারণ করতে। কিন্তু বর্তমানে এর পরিমাণ নিয়ে অনেকের কাছেই অস্পষ্টতা রয়ে গেছে। বর্তমান সময়ে মহরে ফাতেমির পরিমাণ কতো? রাসুল সা. এর মেয়ে ফাতেমা রা.-এর মহর ছিল পাঁচশ দেরহাম। যেমন, মুহাম্মদ ইবন ইবরাহিম রহ. বর্ণনা করেন, রাসুল সা. এর মেয়ে ও স্ত্রীগণের মহর ছিল পাঁচশত দেরহাম অর্থাৎ সাড়ে বার উকিয়া। (তাবাকাতে ইবনে সাদ ৮/২২)

ইমাম নববী রহ. মাজমু’-গ্রন্থে বলেন, মহর পাঁচশ দেরহামের বেশি না হওয়া মুস্তাহাব। এটা রাসুল সা.-এর স্ত্রীদের ও কন্যাদের মহর ছিল। বর্তমান যুগে প্রচলিত পরিমাণ অনুযায়ী মুফতি মুহাম্মদ শফী রহ. এর পরিমাণ ১৩১ তোলা ৩ মাশা সমান বলে উল্লেখ করেছেন। যা প্রচলিত গ্রামের ওজন অনুসারে ১ কিলো ৫৩০ গ্রাম ৯০০ মিলিগ্রামের সমান হয়। উল্লেখ্য, বর্তমানে ১২ গ্রামের তোলা প্রচলিত নয়; বরং ১০ গ্রামের তোলা হিসাবে সোনারূপা বেচাকেনা হয়। সে হিসাবে বর্তমানে মহরে ফাতেমি হবে প্রায় ১৫৪ তোলা রূপা।

বাংলাদেশে তোলা ও ভরি একই পরিমাপ বোঝায়। বর্তমানে এক তোলা রুপার দাম বাজারে আছে ১ হাজার ৫০ টাকা। সে হিসেবে ১৫৪ তোলার দাম হয় ১ লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর