,

বিড়ালছানা হ*ত্যায় কলেজছাত্রীর বিরুদ্ধে চার্জশীট

news-image

দু’তিন দিন বয়সী বিড়াল ছানা হত্যার অভিযোগের মামলায় খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মেহজাবিনের বিরুদ্ধে চার্জশিট। মুগদা থানার এস আই নয়ন দেবনাথ ঢাকার সি.এম.এম আদালতে এ চার্জশীট দাখিল করেন।

চার্জশিটটি আদালতে উপস্থাপন করলে বিচারক চার্জশীট পর্যালোচনা করে দেখিলাম মর্মে স্বাক্ষর করেন এবং আগামী ৯ জুলাই চার্জশীট গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য রয়েছে। বাংলাদেশে এই প্রথম কোন বিড়াল ছানা হত্যার বিষয়ে চার্জশীট প্রদান করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশীটে উল্লেখ করেন, ইসরাত জাহান ২-৩ দিনের একটি বিড়াল ছানাকে নির্মমভাবে হত্যা করে। এরপর হত্যার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করে। ভিডিওটি ফেসবুকে দেখতে পায় কেয়ার ফর পাওয়ার নামে একটি সংগঠন। তারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন। বিড়াল ছানা হত্যার অভিযোগে সংগঠনের মহাসচিব জাহিদ হাসান ইসরাতের নামে মামলা করেন।

চার্জশীটে আরো উল্লেখ করা হয়-ইসরাত খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার দাবি, সে ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এ কাজ করেছিল। সে দুদিন আগে বিড়াল ছানাটি হত্যা করে। তার বাসা গোপীবাগের ষষ্ঠ লেনে।

মামলার হওয়ার পর গত ২২ মার্চ ইশরাত জাহানকে গ্রেফতার করে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার নয়ন দেবনাথ।

অন্যদিকে ইসরাতের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ সেইদিন জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া আসামী ওই দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর