,

তৃতীয় কন্যার বাবা হলেন ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক: বাইশ গজে ডেভিড ওয়ার্নারের ব্যাট রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রতিপক্ষ বোলারদের। বিশ্বকাপের মধ্যেই বাবা হলেন অসি ব্যাটসম্যান। রবিবার রাতে লন্ডনের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিক। সন্তানসম্ভবা স্ত্রী ও দুই কন্যাকে নিয়েই বিশ্বকাপে খেলেতে আসেন বাঁ-হাতি অসি ওপেনার। রবিবার রাতে তৃতীয় সন্তানের বাবা হন ওয়ার্নার।

গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ৩২ বছরের অসি ব্যাটসম্যান বলেছিলেন, ‘বাবা হিসেবে আমি গর্বিত। আমার স্ত্রী অত্যন্ত সাপোর্টিভ। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার দারুণ লাগে।’ আর রবিবার নিজের ইনস্টাগ্রামে পরিবারের নতুন সদস্যের ছবি পোস্ট করে ওয়ার্নার লেখেন, পরিবারের নতুন সদস্য ইসলা রোজ ওয়ার্নারকে স্বাগত। রবিবার রাতে তার আবির্ভাব হওয়া দারুণ অনুভূতি।’

কিন্তু গত এক বছর ওয়ার্নারের জীবনটা এত সুন্দর ছিল না। গত বছর মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছর নির্বাসিত ছিলেন ওয়ার্নার ও অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এক বছর নির্বাসন কাটিয়ে বিশ্বকাপে ঠিক আগে অস্ট্রেলিয়া দলে ফেরেন এই দুই তারকা ক্রিকেটার। এই সময়ে তার দুঃস্বপ্নের কথা কয়েক দিন আগেই জানিয়েছিলেন ওয়ার্নার।

তবে নির্বাসন কাটিয়ে দেশের জার্সিতে ফিরেই দুরন্ত ওয়ার্নার। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান তার দখলে। ৮ ম্যাচ সর্বোচ্চ ৫১৬ রান করেছেন ওয়ার্নার। অসি ওপেনারের ব্যাট থেকে এসেছে দু’টি সেঞ্চুরি। এই বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৬ রানও এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে। মূলত তার ব্যাটে ভর করে দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের সেমিফাইনাল পৌঁছেছে অস্ট্রেলিয়া।

৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। লিগে অসিদের শেষ ম্যাচ শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এখনও পর্যন্ত বিশ্বকাপ একটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও তৃতীয় ম্যাচে ভারতের কাছে হারে অসি বাহিনী। তারপর থেকে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি অসিদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর