,

অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন মেয়র লিটন

news-image

নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরভবনে নতুন মডেলের অটোরিকশা দেখে সেটির চালকের আসনে বসে পড়েন মেয়র।এরপর নগরভবনের সামনে থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী ঘুরে পুনরায় নগর ভবনে ফেরেন মেয়র লিটন। যাবার পথে চালকের আসনে থাকলেও ফেরার পথে চালকের পাশের আসনে বসেন তিনি।

এসময় অটোরিকশার যাত্রী হন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও আবদুল মোমিন। পথে হাত নেড়ে নগরবাসীকে শুভেচ্ছাও জানান লিটন।মেয়রের অটোরিকশা চালনার ভিডিও মুঠোফোনে ধারণ করেন কেউ কেউ। এরপর তা ভাইরাল হয়ে যায়।এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মডেলের এই অটোরিকশাটি সৌরবিদ্যুৎ চালিত। বাংলাদেশে তৈরি এ অটোরিকশার দাম দুই লাখ ৭০ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর