,

মায়ের অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকার ছেলে

news-image

নিউইয়র্কে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এই প্রথম খোলাখুলি ভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন দু’জনেই। শুরু থেকেই যদিও এই সম্পর্ক বহু চর্চিত। ৪৩ বছরের মালাইকার সঙ্গে ৩৪ বছরের অর্জুনের প্রেম যেমন মানতে পারেনি বলিউড তেমনি মানতে পারেননি সালমান খানও। ধীরে ধীরে সম্পর্ক আরও গাঢ় হতে অবশেষে মুখ বন্ধ হয়েছে বলিপাড়ার। আর এখন মায়ের প্রেম নিয়ে মুখ খুলেছেন ১৬ বছরের ছেলে আরহান খানও।

এই সম্পর্ক নিয়ে কী বললেন ছেলে আরহান? এই প্রশ্নের উত্তরে মালাইকা জানান, প্রত্যেক মানুষের সঙ্গে কী ঘটছে না ঘটছে সে বিষয়ে কাছের মানুষদের সবটা জানানো উচিত। এবং তারপর সময় দেওয়া উচিত তাদের, যাতে আস্তে আস্তে ব্যাপারটাকে তারা সইয়ে নিতে পারেন। আমার ক্ষেত্রেও তাই-ই হয়েছে। ছেলেকে জানানোর পরে প্রথমে হয়ত একটু অস্বস্তিতে ভুগেছে আরহান। সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেকটাই স্বাভাবিক। ভালো লাগছে দেখে, যে এখন সবাই খুব খুশি।

মালাইকা অরোরার থেকে অর্জুন কাপুর বয়সে নয় বছরের ছোট। এই নিয়েও তিনি তার অনুভূতি জানিয়েছেন, ‘প্রেম বয়স মানে না। হৃদয়ের সঙ্গে হৃদয় যখন বাঁধা পড়ে তখন কেউ আঙুল গোনেন না, কার কত বয়স এই হিসেব কষতে। যখন একটি মেয়ে তার থেকে বড় একজন পুরুষের প্রেমে পড়ে তখন সেটা ঠিক। কিন্তু যখন তার উল্টোটা ঘটে, তখনই ওই মহিলার গায়ে বুড়ি, হতাশায় ভুগছে এই ধরনের ট্যাগ সেঁটে দেওয়া হয়। আমার দুর্ভাগ্য যে, আমি সেই সমাজে বাস করি যেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে কেউ চলে না।’ তবে এত কথা বললেও কবে অর্জুনকে বিয়ে করছেন তিনি, এ বিষয়ে এখনও রা কাড়েননি মালাইকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর