,

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

news-image

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বামিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার (২ জুলাই) ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে জয় পেতে হবে মাশরাফিদের। তাই এই ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে টাইগাররা। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে খেলানো একাদশ নিয়ে মাঠে দেখা যাবে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় কাফ মাসলে ব্যাথা পাওয়ার ফলে ভারতের বিপক্ষে এক প্রকার অনিশ্চত ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু চার দিনের বিশ্রামেই সুস্থ হয়ে উঠেছে রিয়াদ। প্রথম দিকে ক্র্যাচে ভর দিয়ে হাঁটলেও এখন ক্র্যাচ ছাড়াই হাঁটছেন রিয়াদ।

এদিকে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে কিছুটা পরির্বতন আসতে পারে। আফগানিস্তানের বিপক্ষে তামিমের সঙ্গী হয়েছিলেন লিটন কুমার দাস। তবে ভারতের বিপক্ষে তামিমের সঙ্গী হিসাবে দেখা যাবে সৌম্য সরকারকে। কারণ লিটন ও সৌম্য সরকারের জায়গা বদলে কেউই সফল হয়নি। তাই এ দিক থেকে পরিবর্তন হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের