,

ঘুষখোর ধরতে সরকারি অফিসে ‘ঘুষ বোর্ড’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি-ঘুষখোর ধরতে অভিনব ‘ঘুষ বোর্ড’ পদ্ধতি চালু করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে লেখা রয়েছে, ‘এই অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন, তবে এই বোর্ডে বিবরণ লিখে যাবেন’। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেয়ালে বসানো হয়েছে এই বোর্ড।কার্যালয়ের ঘুষখোর কর্মচারী চিহ্নিত করা এবং ঘুষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ ধরণের উদ্যোগের প্রশংসা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিজের কার্যালয়ে ‘ঘুষ বোর্ড’ লাগানোর কারণ ব্যাখ্যা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সেবাপ্রার্থীরা সেবা নিতে এসে এ ধরণের অনৈতিক প্রস্তাব পেতেই পারেন। কিন্তু সেবা না পাওয়ার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও অনেকে এই প্রস্তাবে রাজি হতে বাধ্য হন। তাদের সহায়তার জন্যই এই ‘ঘুষ বোর্ড’।

তিনি বলেন, সেবা পাওয়া নাগরিক অধিকার। সেবা দেওয়ার বিনিময়ে কেউ ঘুষ চাইলে বা ঘুষ দিতে বাধ্য করলে সেবাপ্রার্থী বিষয়টি এই বোর্ডে লিখে যেতে পারেন। এতে অসৎ কর্মচারীকে আমরা চিহ্নিত করতে পারবো। যদি একজনও এ ধরণের অনিয়মের কথা লিখে যেতে পারেন, তবেই আমাদের সফলতা। এতে অন্তত ঘুষখোরদের পরিচিতি প্রকাশ করা যাবে।

মো. রুহুল আমিন বলেন, ঘুষ লেনদেনে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে ভূমি অফিস, পৌরসভাসহ সব সরকারি কার্যালয়ে ‘ঘুষ বোর্ড’ বসানোর পরিকল্পনা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর