,

৩০ টাকার জন্য স্ত্রীকে তালাক

news-image

সবজি কেনার জন্য স্বামীর থেকে ৩০ টাকা চেয়েছিলেন এক নারী। আর এই বিরাট ‘অপরাধে’তাকে তিন তালাক দিলেন স্বামী। এসময় তিনি স্ত্রীকে মারধরও করেন বলেও অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ৩০ বছরের জায়নবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্‍‌সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।শনিবার ভারতের নয়ডার রাওজি বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন সবজি কেনার জন্য স্বামীর কাছে মাত্র ৩০ টাকা চেয়েছিলেন ৩০ বছরের জয়নব। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে তার স্বামী। তর্কাতর্কির এক পর্যায়ে তিনি তিনবার তালাক বলে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। এরপর তিনি ওই নারীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

জয়নবের বাবা মুরসলীমের অভিযোগ, শুধু স্বামী নয়, তার শাশুড়ি ননদরাও তার মেয়ের ওপর হামলে পড়েছিলো। তারা তার মেয়েকে মারধরের পাশাপাশি তার কানের দুলও খুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাবার দেওয়া উপহার না-খোলায় আরও হেনস্থার মুখে পড়তে হয় জায়নাবকে।জয়নবের বিয়ের বয়স ৯ বছর। এই দম্পতির চারটি ছেলেমেয়ে রয়েছে। তবে স্বামী সাবিরের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না জয়নবের। প্রায়ই তাকে মারধর করতেন তার স্বামী।

এদিকে তালাকের ঘটনায় সাবির ও তার পরিবারের বিরুদ্ধে দাদরি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাবিরকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়। সাবির ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়ায় প্রশ্ন তুলেছে জায়নাবের পরিবার। তাদের দাবি, সাবিরকে জামিন দেয়ার বদলে জেলহাজতে পাঠানো উচিত ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর