,

বাবার ফোনে ভিডিও দেখে আত্মহত্যা করল মেয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বাবার স্মার্টফোন কাছে পেয়ে ঘাঁটাঘাঁটি করছিল ১২ বছরের ছোট্ট মেয়ে। হঠাৎ বাড়িতে থাকা একটি ইলাস্টিক দড়ি সিলিং ফ্যানের সঙ্গে গলায় পেঁচিয়ে ঝুলে পড়ে সে। এতে তাৎক্ষণিক মৃত্যু হয় ওই মেয়ের। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের হংসপুরি এলাকায়। ১২ বছরের মেয়েটির নাম শিখা রাঠৌড়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওইদিন বিকেল চারটার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে তারই ছোট বোন। বোনকে এভাবে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে ভয় পেয়ে মাকে ডেকে আনে সে। তড়িঘড়ি শিখাকে নামিয়ে এনে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান শিখার মা। কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট শিখাকে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার আগে বাবার মোবাইল নিয়ে ইউটিউবে আত্মহত্যার কোনো ভিডিও দেখেছিল শিখা। এই ভিডিওর কথা মার কাছে গল্প করেও জানায় সে। কিন্তু মেয়ে যে নিজেই এমন একটা কাণ্ড করে বসবে, তা বুঝে উঠতে পারেননি শিখার মা। পুলিশের ধারণা, ওই ভিডিও দেখেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে শিখা। এ ঘটনাকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ বলে নথিভুক্ত করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর