,

পারলেন না বাংলাদেশের নোবেল, চ্যাম্পিয়ন হলেন অঙ্কিতা

news-image

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র ফাইনালে দ্বিতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। ২৯ জুন শনিবার রাতে শুটিং হওয়া গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা, প্রথম রানার আপ গৌরব আর দ্বিতীয় রানার আপ হয়েছেন নোবেল।এদিকে একের পর এক ধামাকা পারফর্মেন্সের সুবাদে এপার আর ওপার, দুই বাংলাতেই এখন পরিচিত মুখ মইনুল আহসান নোবেল। তার মায়াবী কন্ঠস্বরে আপাতত বুঁদ গানপ্রিয় বাঙালি।

তাছাড়া রকস্টার সুলভ তার গায়কিও বেশ প্রশংসিত। ভক্তরা প্রত্যাশা করেছিলেন সা রে গা মা পা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হবেন নোবেল। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।নোবেলকে চ্যাম্পিয়ন না করায় তার ভক্তরা হতাশ। শুধু তাই-ই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও করছেন তারা। প্রিয় গায়কের মাথায় সেরার মুকুট দেখতে না পেরে প্রতিযোগিতাটির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

চ্যাম্পিয়ন না হতে পারলেও নোবেল যে লম্বা রেসের ঘোড়া, তা আগেই মেনে নিয়েছেন ‘সা রে গা মা পা’র বিচারক শান্তনু মৈত্রের মতো সুরকারও। ইতিমধ্যে সা রে গা মা পা’র মঞ্চে শান্তনুর সুরে গেয়ে ফেলেছেন মৌলিক গান। গেয়েছেন অনুপমের সুরে ‘ভিঞ্চি দা’এর মতো সিনেমাতেও।

সারেগামাপা’র এবারের আসরে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে আছেন নোবেল, অবন্তী সিঁথি, মন্টি সিনহা, আতিয়া আনিছা, মেজবাহ বাপ্পী প্রমুখ। তবে সবার চেয়ে আলোচনায় ও জনপ্রিয়তায় ছিলেন নোবেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর