,

হাতে ৫ উইকেট রেখে না জেতার চেয়ে ৩০০ রান করার আগে অলআউট হয়ে যাওয়াও ভালো ছিল: সৌরভ গাঙ্গুলি

news-image

মাঠে খেলছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা, প্রার্থনায় পুরো উপমহাদেশ! শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলা মিলেই হয়তো এই প্রথম কোনো ম্যাচের ভারতের জয় কামনা করেছে পুরো উপমহাদেশ। দর্শকের ভূমিকায় থাকা বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা—সবার সেমিফাইনাল–ভাগ্যই যে এ ম্যাচের ওপর নির্ভর করছে! ১৭৬ কোটি মানুষের প্রার্থনা কাজে আসেনি। ইংল্যান্ডের কাছে ৩১ রানে হেরে গেছে ভারত। ১৯৯২ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারল ভারত।

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে রেকর্ড বইয়ের বেশ কিছু পাতায় ওলট-পালট আনতে হতো বিরাট কোহলির দলকে। বিশ্বকাপে রান তাড়া করে জেতার নতুন রেকর্ড লিখতে হতো, এজবাস্টনে পাঁচ বছর পর ইংল্যান্ডকে পরাজয়ের স্বাদও দিতে হতো। কোনোটিই পারেনি এ ম্যাচের আগ পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারত। ৫০ ওভার শেষে থেমেছে ৫ উইকেটে ৩০৬ রানে।

এদিকে আইপিএল হলে কিংবা অন্য কোনো সময় হলে এই ম্যাচটা অনায়াসেই জিতে মাঠ থেকে বের হয়ে আসতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অবাক করা কাণ্ড হলো, শেষ ৫ ওভারে ভারতের সাবেক এই অধিনায়কের স্লো ব্যাটিং দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব। সবার চোখেই অবিশ্বাস! এই কি সেই ধোনি, যাকে সবাই একজন সলিড ফিনিশার হিসেবে জানতো?

বাকি ক্রিকেট বিশ্বের মত ধোনির এই স্লো ব্যাটিং কিংবা ভারতের খেলার ধরণ দেখে প্রশ্ন জেগেছে সৌরভ গাঙ্গুলির মনেও। হাতে ৫টা উইকেট রেখে ৩৩৮ রান তাড়া করতে গিয়ে ৩০৬ রানে আটকে গেলো ভারত।এটা দেখেই বিস্মিত কলকাতার মহারাজ। তার মতে, হাতে ৫ উইকেট রেখে না জেতার চেয়ে ৩০০ রান করার আগে অলআউট হয়ে যাওয়াও ভালো ছিল। তাতে অন্তত কেউ প্রশ্ন তুলতে পারতো না।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে কোহলিদের ম্যাচ শেষে সাবেক ভারত অধিনায়ক নিজ মুখে বলেই দিলেন, ‘এর চেয়ে ৩০০ রানে অল আউট হয়ে গেলে বোধহয় এতটা খারাপ দেখাত না! কিন্তু হাতে পাঁচ উইকেট রয়ে গেল, রান তাড়া করা গেল না, এটা অবাক হওয়ার মতো।’ চলতি বিশ্বকাপে এই প্রথম হারলো ভারত। এ নিয়ে সৌরভ-লক্ষ্মণরা বেশ আক্রমণাত্মক হয়েই রইলেন। বিশেষ করে ভারতের জেতার মানসিকতা না দেখে। সবাই বিস্মিত। কেন এমন খেললো ভারতীয় দল? তাদের মতামত হচ্ছে, নিজেদের মত চেষ্টা করলে ৩৩৮ রান তাড়া করে অবশ্যই জেতা সম্ভব ছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের